বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জাল টাকাসহ আটক-১

ভয়েস প্রতিবেদক:

উখিয়ার শফিউল্লাকাটা ক্যাম্প থেকে ৪৩ হাজর টাকার জাল নোটসহ মোহাম্মদ সাকের (২১) নামের এক রোহিঙ্গা তরুণকে আটক করেছেন ৮আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।আটককৃত রোহিঙ্গাকে উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়।ধৃত আসামী উখিয়ার ১৮নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল করিমের ছেলে।

২৩জুলাই শনিবার রাতে উখিয়ার শফিউল্লাকাটা ক্যাম্প—১৬ এর ব্লক—ডি/৫ থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ৮ আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যার দিকে শফিউল্লাহ কাটা ক্যাম্পে রফিক এর দোকানে সামনে আটক তরুণের দেহ তল্লাশি করে বিশেষভাবে রাখা সাড়ে ৪৩ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ জানান, ক্যাম্পে ছড়িয়ে দিতেই সেইরজাল টাকাগুলো নিয়ে যাচ্ছিলেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION