বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়ায় দেড় লাখ ইয়াবাসহ ৩ যুবক আটক

ভয়েস প্রতিবেদক:

উখিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার সকালে উখিয়ার রাজাপালং ইউনিয়ের তুলাতলি গ্রাম থেকে তাদের আটক করেন।

আটককৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া গ্রামের মো: সৈয়দের ছেলে মো: শেখ আনোয়ার (২০), রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া গ্রামের হাকিম আলীর ছেলে মোঃঃ জোবায়ের (২০) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া গ্রামের মো: আলীর ছেলে বাপ্পি (১৯)।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ ৩জনকে আটক করেছে। আটকৃত ইয়াবার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। তিনি আরো বলেন, আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION