বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

টেকনাফে সাড়ে ৩ কেজি আইস সহ ২ লাখ ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
টেকনাফে সাড়ে ৩ কেজি আইস সহ ২ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালান। এসময় মাদককারবারিদের আস্তানা থেকে ৩ কেজি ২২১ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) ও ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কোনো ব্যক্তিকে আটক করা যায়নি বলে জানায় ২ বিজিবি।
অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আরও জানান, উদ্ধার হওয়া এসব মাদক হ্নীলা খরেরদ্বীপে নাফ নদীর তীরে জঙ্গলের ভিতর বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা লুকিয়ে রেখেছিল।
এসময় কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারীদের সনাক্ত করার জন্য ওই ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান ২ বিজিবির এই কর্মকর্তা।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION