শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

মৃত্যুর আগে ৫৯ কোটি রুপির সম্পত্তি রেখে গেছেন অভিনেতা সুশান্ত

বিনোদন নিউজ ডেস্ক:

বলিউডের মেধাবী অভিনেতাদের অন্যতম সুশান্ত সিং রাজপুত পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন অনন্ত ঘুমে। তার প্রস্থানে শোকবিহ্বল হয়ে পড়েছে ভারতের বিনোদন জগত। গভীর শোক নেমে এসেছে বলিউডে। রাজনৈতিক নেতারাও এই তারকার অকাল মৃত্যুতে শোকাহত। ভারতের বাইরে বিভিন্ন দেশের মানুষ খবরটা শুনে বিষণ্ন।

জিটিভির জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’র মানব দেশমুখ চরিত্রকে ছাপিয়ে সুশান্ত হয়ে উঠেছিলেন বলিউডের কোটিপতি তারকা। এজন্য ৩৪ বছর বয়সী এই অভিনেতাকে ঘাম ঝরাতে হয়েছে অনেক।
জানা গেছে, সুশান্ত মোট ৫৯ কোটি রুপির সম্পত্তি রেখে গেছেন। ছবিপ্রতি তিনি পারিশ্রমিক নিতেন ৫-৭ কোটি রুপি। তার ছবির মধ্যে উল্লেখযোগ্য ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কেদারনাথ’, ‘ছিচোরে’।
মজার বিষয় হলো, সুশান্তই একমাত্র ভারতীয় যার চাঁদে নিজের কেনা জমি আছে! আন্তর্জাতিক লুনার ল্যান্ডস রেজিস্ট্রির কাছ থেকে চাঁদে ‘সি অব মাসকোভি’ এলাকায় একখণ্ড জমি কিনেছিলেন তিনি। তার আগে বলিউড বাদশা শাহরুখ খানকে এক ভক্ত চাঁদের একটুকরো জমি উপহার দেন।
কয়েকটি দামি বাহনের মালিক ছিলেন সুশান্ত। এর মধ্যে আছে বিএমডব্লিউ কে১৩০০আর মডেলের মোটরসাইকেল, ইতালিয়ান ব্র্যান্ড মাজেরাতি কুয়াত্রোপর্তের চকচকে গাড়ি এবং ল্যান্ড রোভার রেঞ্জ রোভার সাভ।
সুশান্তের ঘরে বেশ দামি একটি টেলিস্কোপ আছে। এটি দিয়ে শনি গ্রহ দেখা ছিল তার অন্যতম শখ। মহাকাশে তাকিয়ে সময় কাটাতে ভালো লাগতো তার। অত্যন্ত মুগ্ধ হয়ে চাঁদ, নক্ষত্র, সূর্য ও মহাকাশের বিভিন্ন দিক নিয়ে ভালো জানাশোনা ছিল এই তারকার। তিনি কাল্পনিক বিমান চালানোর একটি যন্ত্র কিনেছিলেন।
ভারতে মুম্বাইয়ের বান্দ্রায় (পশ্চিম) কার্টার রোডের একটি ভবনের ষষ্ঠ তলায় থাকতেন সুশান্ত। ডুপ্লেক্স ফ্ল্যাটটির ভাড়া প্রতি মাসে চার লাখ ৫১ হাজার রুপি। করোনাভাইরাস মহামারিতে অবরুদ্ধ অবস্থায় (লকডাউন) শুটিং বন্ধ থাকায় কি তিনি আর্থিক সংকটে ভুগছিলেন? এমন প্রশ্ন উঠলেও তা নাকচ করে দিয়েছেন তার বোন। তবুও পুলিশ ব্যাংক হিসাব খতিয়ে দেখতে চায়।
মুম্বাইয়ের ফ্ল্যাটেই ১৪ জুন সুশান্তের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। গতকাল সোমবার মুম্বাইয়ের ভাইল পার্লে শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
আত্মহত্যার মূল কারণ জানা নেই কারও। হয়তো কখনও জানা যাবে না। কারণ সুশান্ত কোনও সুইসাইড নোট রেখে যাননি। ফ্ল্যাটে মিলেছে কেবল প্রেসক্রিপশন ও অ্যান্টি ডিপ্রেশন ওষুধ। এসব দেখে মুম্বাই পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছিল এটা আত্মহত্যা। ময়নাতদন্ত প্রতিবেদনেও একই চিত্র। বিছানার চাদর গলায় প্যাঁচিয়ে ঝুলে থাকায় অ্যাসপিক্সিয়ার (অক্সিজেনের ঘাটতিতে দম বন্ধ হওয়া) কারণে মারা গেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সুশান্ত ইঙ্গিত দিয়ে গেছেন, তিনি মারাত্মকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। গত বছর তার ‘ছিচোরে’ ছবিতে বলা হয়েছে, আত্মহত্যা কোনও সমাধান নয়। অথচ তিনিই কিনা বাস্তবে সেই অনুপ্রেরণার কথা ভুলে জীবনে দাড়ি বসিয়ে দিলেন।

তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION