বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া গণতান্ত্রিক সংগ্রামের দলিল হবে জুলাই জাদুঘর: প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু মেরিন ড্রাইভে দুই দফায় পাহাড়ধস ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

ইয়াবা গুলো কক্সবাজার থেকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল

ভয়েস নিউজ ডেস্ক:

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রির সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সিএমপির গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন মগনামা ইউনিয়নের মৃত নুর নবীর ছেলে মো. মিজবাহ উদ্দিন ওরফে ছোটন (২২) ও আকতার আহমদের ছেলে মো. মকসুদ আলম ওরফে মকসুদ (২১)। তাদের কাছ থেকে এক হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সিএমপির ডিবি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদে গ্রেফতারকৃতরা জানায় কক্সবাজার থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রামে বেশি দামে বিক্রি করতে এসেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ভয়েস/আআ/

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION