বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

সালওয়ার অভিষেক হচ্ছে রুপালি দুনিয়ায়

বিনোদন ডেস্ক:

আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে সাইদুল ইসলাম রানা পরিচালিত সিনেমা ‘বীরত্ব’। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে মিসওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়ার। নবাগত এই অভিনেত্রী প্রথমবার সিনেমায় কাজ করেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’য়। কিন্তু নানা কারণে ছবিটি এখনো মুক্তি পায়নি। ফলে ‘বীরত্ব’ সিনেমা দিয়েই রূপালি দুনিয়ায় অভিষেক হচ্ছে তার।

আমার চলচ্চিত্রে আগমন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ দিয়ে। ছবিটি সেন্সর পাওয়া সত্ত্বেও এখনো মুক্তি পায়নি।

সালওয়া কালবেলাকে বলেন, ‘আমি খুবই আনন্দিত যে, প্রথমবারের মতো আমার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। একই সঙ্গে টেনশন এবং এক্সাইটমেন্ট দুটোই কাজ করছে। আমি সাংবাদিকদের কাছে কৃতজ্ঞ। কারণ তাদের সহায়তা ছাড়া এ পর্যন্ত আসা সম্ভব হতো না। আমি সবার কাছে অনুরোধ করব আমার ছবিটি দেখতে আসবেন।’

সালওয়া আরও বলেন, ‘স্বপ্নে দেখা রাজকন্যার পর কাজ করি কবরী ম্যাডামের এই তুমি, সেই তুমি, এবং শামীম আহমেদ রনীর বুবুজান সিনেমায়। বীরত্ব আমার অভিনীত চতুর্থ সিনেমা। কিন্তু অন্য সিনেমাগুলো মুক্তি পায়নি। বলতে পারেন চতুর্থ সিনেমা দিয়েই অভিষেক হচ্ছে।’

বীরত্ব সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে সালওয়া বলেন, ‘এখানে গুণী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। বেশ ঝুঁকি নিয়েই আমরা কাজ করেছি। এই সিনেমায় আমি ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছি। ডাক্তার না হয়েও ডাক্তারের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা দারুণ।’

পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প, চিত্রনাট্য এবং সংলাপও লিখেছেন পরিচালক সাইদুল ইসলাম রানা। পিংপং এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন শুক্লা বণিক। পরিবেশনা করেছেন দি অভি কথাচিত্র।

ইমন-সালওয়া ছাড়াও ছবিতে অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইন্তেখাব দিনার, আহসান হাবীব নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বর্দা মিঠু, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION