মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা

দোনেৎস্কের গুরুত্বপূর্ণ শহর লিমানের নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়া

ভয়েস নিউজ ডেস্ক:

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চার অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করার চুক্তিতে স্বাক্ষরের এক দিন পর দোনেৎস্কের গুরুত্বপূর্ণ শহর লিমানের নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়া।

শনিবার শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনের বাহিনী।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও লিমান শহর থেকে সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, শহরটি ইউক্রেনের সেনারা ঘিরে ফেলেছেন। তাই ঝুঁকি থাকায় সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, তাদের বিমানবাহিনী লিমানে ঢুকেছে। এ ছাড়া টুইটের সঙ্গে একটি ভিডিও জুড়ে দেওয়া হয়।

ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের সেনারা তাঁদের জাতীয় পতাকা নিয়ে লিমান শহরের নামসংবলিত একটি ফলকের পাশে দাঁড়িয়ে আছেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফের পক্ষ থেকেও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে এক ইউক্রেনীয় সেনাকে বলতে শোনা যায়, আজ ১ অক্টোবর আমরা নিজেদের ভূমিতে পতাকা তুললাম। লিমান ইউক্রেনেরই থাকবে।

ইউক্রেনের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, এই শহর দখলের মধ্য দিয়ে তাঁদের সামরিক বাহিনী লুহানস্ক অঞ্চল পুনরুদ্ধারে এগিয়ে যাবে।

এর আগে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের খেরসন, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের প্রায় ৯০ হাজার বর্গকিলোমিটার এলাকা রুশ ফেডারেশনে যুক্ত করতে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় তিনি বলেছিলেন, খেরসন, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্কের বাসিন্দারা আজীবনের জন্য আমাদের দেশের নাগরিক হয়ে গেল। আমরা যেকোনো মূল্যে আমাদের দেশ রক্ষা করব।

তবে পুতিনের ঘোষণার দিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে তাঁরা যুদ্ধ চালিয়ে যাবেন। লিমান শহর পুনরুদ্ধারের মাধ্যমে তাঁরা সেই ইঙ্গিত দিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION