শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

করোনা: ব্রাজিলে প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিক্ষোভ

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:

বর্তমানে করোনাভাইরাসের (কভিড-১৯) অন্যতম ‘হটস্পট’ ব্রাজিলে প্রেসিডেন্ট জেইর বলসেনারোর পদত্যাগ চেয়ে রাজপথে নেমেছে লাখো জনতা।

বিবিসি বাংলা বলছে, করোনাভাইরাসে আক্রান্তের উঠতি সংখ্যাও ব্রাজিলে সরকারবিরোধী আন্দোলন দমাতে পারেনি।

দুর্নীতির অভিযোগে সাবেক এক সহযোগী এবং তার বড় ছেলে গ্রেপ্তার হলে জেইর বলসেনারোর পদত্যাগ চেয়ে রবিবার রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ।

এই সরকার বিরোধী আন্দোলনের মূল দাবি জেইর বলসেনারোর অভিশংসন।

অন্যদিকে প্রেসিডেন্টের অনুসারীরাও তার সমর্থনে রাজপথে নেমেছে। তাদের দাবি, কংগ্রেস এবং সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের ক্ষমতা কমানোর চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের পর প্রথম দেশ হিসেবে কভিড-১৯ সংক্রান্ত মৃত্যুর সংখ্যার দিক থেকে ৫০ হাজার ছাড়িয়ে গেছে ব্রাজিল। ব্রাজিলে ১০ লাখ শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেছে আগেই।

প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, করোনাভাইরাস মোকাবিলায় তিনি যথাযথ পদক্ষেপ নেননি এবং বিষয়টিকে গুরুত্ব দেননি।

অর্থনৈতিক অবস্থার অজুহাত দেখিয়ে শুরু থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়নের বিরোধিতা করে আসছিলেন লাতিন আমেরিকার এই ডানপন্থী নেতা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION