রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সৌদি আরবের বাইরে কোন দেশ হজে অংশ নিতে পারবে না

ভয়েস নিউজ ডেস্ক :

সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা এ মৌসুমে হজে অংশ নিতে পারবেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। তাই এবার বাংলাদেশসহ বিশ্বের কোনও দেশের নাগরিকই হজে অংশ নিতে পারবেন না। এমন কী হজে অংশ গ্রহণকারীর সংখ্যা ও হবে সীমিত। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সোমবার রাতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর (হজ) মো. মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর (হজ) মো. মাকসুদুর রহমান বলেন, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় আমাদের অফিসিয়ালি জানিয়েছে। ফলে তাদের এ সিদ্ধান্তের কারণে বাংলাদেশ থেকে কেউ আর হজে যেতে পারছেন না। শুধু বাংলাদেশ নয়, সৌদি আরবের বাইরে থেকে কেউ এসে হজে অংশ নিতে পারবেন না।

গত বছর ২ দশমিক পাঁচ মিলিয়ন মুসলমান হজে অংশ নিয়েছিলেন। তবে এবার সৌদি আরবের এ সিদ্ধান্তের কারণে বিভিন্ন দেশ থেকে হজে অংশ নেওয়ার ‍ সুযোগ আর থাকছে না।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বের ১৮০টিও বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়েছে। মৃত্যুর সংখ্যাও প্রায় পাঁচ লাখ। করোনা ভাইরাসের ভ্যাকসিন না থাকায় শঙ্কা কমছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যে কোন ধরণের ভিড়ের কারণে এ ভাইরাস ছড়াতে পারে, এজন্য সামজিক দূরত্ব বজায় রাখা জরুরি।

সকল মুসলমানদের নিরাপদে হজ ও ওমরা পালনের নিশ্চিত করাকে গুরুত্ব দেয় সৌদি আরব। ওমরাহ ও হজপালনকারীদের নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ওমরা পালন স্থগিত করা হয়েছে পবিত্র স্থান ও হজযাত্রীদের সুরক্ষার জন্য। করোনা ভাইরাসের সংক্রামণ রোধে এ বছর হজ অনুষ্ঠিত হবে খুবই সীমিত সংখ্যক হাজি নিয়ে।

বিভিন্ন দেশের নাগরিক যারা সৌদি আরবে আছেন তারা হজে অংশ নিতে পারবেন। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন স্বাস্থ্য বিধি অনুসরণ করে হজ আয়োজন করা সম্ভব হয়। ইসলামে মানুষের জীবন রক্ষার কথা বলা হয়েছে, সেই শিক্ষা থেকেই এ সিদ্ধান্ত। সৌদি সরকার দুটি পবিত্র মসজিদের সংরক্ষণকারী, একই সঙ্গে মিলিয়ন হজ ও ওমরাহ পালনকারীদের সেবা দেয়। যারা হজে অংশ নিবেন তাদের সুরক্ষায় সৌদি সরকার সর্বাধিক গুরুত্ব দেয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিটিতে।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার নিশ্চয়তা দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি হজ প্যাকেজ ঘোষণা করেছিলেন মন্ত্রিপরিষদ সচিব। করোনাভাইরাসের সংক্রমণে সেটি বন্ধ হয়ে গেল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION