শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

সুশান্ত আত্মহত্যার ঘটনায় সালমান-আলিয়া-করণের সিনেমা নিষিদ্ধের দাবি

বিনোদন ডেস্ক:

সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যু তার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদেরকেই কেবল বিস্মিত করেনি, ক্ষোভের সঞ্চারও ঘটিয়েছে। খোদ বলিউড তো বটেই সুশান্তের বিহারেও চলছে নেপোটিজমের বিরুদ্ধে প্রতিবাদ। আর তারই ধারাবাহিকতায় সালমান খান, আলিয়া ভাট ও করণ জোহরের সিনেমা বিহারে নিষিদ্ধ করার দাবি উঠেছে।

দেশটির গণমাধ্যম বলছে, সোশ্যাল মিডিয়াই কেবল নয়, ক্ষুব্ধ ভক্তরা রাস্তায় নেমে এসেছে। সালমান, আলিয়া ভাটের মতো অভিনয় শিল্পিদের কুশপুত্তলিকাও পুড়িয়েছেন তারা। দাবি উঠেছে তাদের সিনেমা বিহারে নিষিদ্ধ করার জন্য।

গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ ফ্ল্যাটের আত্মহত্যা করেন তরুণ, প্রতিশ্রুতিশীল অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার এই আত্মাহত্যাকে মেনে নেয়নি পরিবার-পরিজন। তাদের দাবি, হতাশাগ্রস্ত করে তোলে তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে।

কেদারনাত, ছিছড়ে খ্যাত এই অভিনেতাকে সময়ের সেরা অভিনেতা হিসেবে আখ্যা দিয়ে সুশান্তের আত্মহননকে নেপোটিজমের বলি বলে অভিহিত করছেন অনেকে।

মুম্বাই পুলিশ এরই মধ্যে মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন। একের পর এক ভালো সিনেমা হাতছাড়া হয়ে যাওয়ায় গত ছয় মাস থেকে সিভিয়ার হতাশায় ভুগছিলেন সুশান্ত।

ভয়েস/আআস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION