সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা

বিরোধী দলের অধিকার আছে, তাই আমরা ছাড় দিয়েছি

ভয়েস নিউজ ডেস্ক:

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ নিয়ে ‘মানুষ আতঙ্কে আছে’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সমাবেশের নামে বিশৃঙ্খলা ও বাড়াবাড়ি করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে।’

সোমবার (৫ ডিসেম্বর) গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৯তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তাদের (বিএনপির) শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার আছে, সেটি তারা করুক। কিন্তু দেশের মানুষ আতঙ্কে কেন? কেন তারা আতঙ্কে থাকবে? মানুষের আতঙ্ক দূর করতে হবে। বিরোধী দলের অধিকার আছে বলে আমরা ছাড় দিয়েছি।’

বিএনপিকে ‘সব অগণতান্ত্রিক শক্তির বিশ্বাসযোগ্য ঠিকানা’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘সাম্প্রদায়িক অশুভ শক্তি, জঙ্গিবাদী শক্তি এখনও গণতন্ত্রের বিরুদ্ধে সক্রিয় রয়েছে। তাদের পৃষ্ঠপোষকতা করছে বিএনপি। দলটি হচ্ছে সাম্প্রদায়িকতা, অগণতান্ত্রিক বিশ্বাসযোগ্য ঠিকানা। গণতন্ত্র বিকাশে অন্তরায়।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, অসীম কুমার উকিল, সেলিম মাহমুদ, জাহানারা বেগম প্রমুখ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION