শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

বিমান ওড়ার অপেক্ষায় ফারিয়া

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের ব্যস্ততম চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছিলেন এই নায়িকা। হঠাৎ করোনা সংক্রমণের কারণে ছেদ পড়েছে তার গতিপথে। থেমে গেছে সব কাজ।

দীর্ঘ দুই মাস চলচ্চিত্রের শুটিংসহ সকল কার্যক্রম বন্ধ থাকার পর শুটিংয়ের অনুমতি দেওয়া হয়। এদিকে শুটিংয়ের অনুমতি পেয়েও শুটিংয়ে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন নুসরাত ফারিয়া।

কারণ ব্যাখ্যা করে নুসরাত ফারিয়া বলেন, আমার অভিনীত চারটি সিনেমার কাজ বাকি রয়েছে। করোনার কারণে সবগুলোর কাজ আটকে আছে। শুটিং করার অনুমতি পেয়েছি কিন্তু এই চারটি সিনেমার টেকনিশিয়ান ইন্ডিয়ান। বিমান চলাচলের অনুমতি না দিলে তারা বাংলাদেশে আসতে পারছে না। এজন্য বিমান ওড়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বিমান চলাচল স্বাভাবিক হলে এই সিনেমার কাজ শুরু করব।

তিনি আরো বলেন, আশা করছি মাস খানেকের মধ্যে করোনা পরিস্থিতি স্বভাবিক হবে। এর পরে বাকি কাজগুলো শেষ করব। এছাড়া নতুন আরো কিছু কাজে হাত নেব।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় ‘যদি…কিন্তু…তবুও’ চলচ্চিত্রের শুটিং শুরু করেছিলেন ফারিয়া। এর আগে দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শেষ করেন তিনি।

নুসরাত ফারিয়া রেডিও জকি ও উপস্থাপক হিসেবে মিডিয়ায় পা রাখেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে পা রাখেন। এর পর বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই নায়িকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION