সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা

বিদ্যুতের দাম বৃদ্ধি: গরীবকে আরও গরীব বানাবে

ভয়েস নিউজ ডেস্ক:

সরকার ভুল পন্থা গ্রহণ করে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, সরকার নিজেই প্রজ্ঞাপন দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে। সরকারের ভুল সিদ্ধান্তের কারণে জনগণকে মাশুল দিতে হচ্ছে।

রোববার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আসাদ গেটে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু বলেন, এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এনার্জি কমিশনকে পাশ কাটিয়ে বিদ্যুতের দাম বাড়ার কারণে, বর্তমানে দেশে কৃষিপণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে।

এ সময় তিনি বলেন, দুর্নীতি করতে, গরীবকে আরও গরীব বানাতে গণবিরোধী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএফএম) সংস্কার পরামর্শের কারণে বিদ্যুতের দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন এই নেতা।

টুকু আরও বলেন, বিদ্যুৎসহ সবকিছুর দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION