সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা

রোহিঙ্গারা আমাদের জন্য বিষফোড়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গারা নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া থাকলেও সেসব বেড়া কেটে রোহিঙ্গারা মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসছে। আমি বলছি তারা আমাদের জন্য বিষফোড়া হবে।’

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলা একাডেমি চত্বরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পগুলোয় এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। ওখানে আমাদের নরমাল পুলিশ দায়িত্ব পালন করছে। এ ছাড়া এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সশস্ত্র অবস্থায় সেখানে নিয়োজিত রয়েছে। কারণ, রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে আমরা দেখেছি অনেক রক্তপাত হচ্ছে। তাদের রুটিন ওয়ার্ক করার জন্য আমাদের এবিপিএন সেখানে আছে।’

তিনি আরও বলেন, ‘এপিবিএন নিয়ে যেসব কথা হিউম্যান রাইটস ওয়াচে বলা হয়েছে, আমার মনে হয় তাদের এসব বিষয় তথ্যভিত্তিক নয়। তাদের আরও বেশি করে দেখে এসে এসব রিপোর্ট করা উচিত।’

রোহিঙ্গারা নিজেরা গোলাগুলিতে জড়িয়ে পড়ছে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে এক ডিজিএফআই কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। গতকালও সেখানে গোলাগুলি হয়েছে। বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের মধ্যে একেকটি গ্রুপ প্রতিনিয়ত বিবাদে জড়াচ্ছে, দাঙ্গা-হাঙ্গামায় জড়িয়ে পড়ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেষ্টনী দেওয়া হয়েছিল, কিন্তু রোহিঙ্গারা সেসব বেষ্টনী কেটে মিয়ানমারের মূল অংশে গিয়ে সেখান থেকে ইয়াবা নিয়ে আসছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION