রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা

কারাবন্দি রিজভীর মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ

ভয়েস নিউজ ডেস্ক:

কারাবন্দি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ‘রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদ’।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে পরিষদের আহ্বায়ক সঞ্জয় দে রিপন ও সদস্য সচিব মো. শিপন খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর শান্তিনগর মোড় থেকে শুরু হয়ে কাকরাইল মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

সঞ্জয় দে রিপন দাবি বলেন, জাতীয়তাবাদীদের অন্যতম পাওয়ার হাউজ রিজভীকে এই সরকার ভয় পায় বলেই বিনা কারণে কারারুদ্ধ করা হয়েছে। তার শারীরিক অবস্থা উদ্বেগজনক। তাই অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানাই।

মিছিলে আরও উপস্থিত ছিলেন- শ্রমিকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুফতিজুল কবীর কিরণ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মো. রবিন হোসেন, শ্রমিক নেতা মো. বাদল সরকার, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা মিজানুর রহমান তপন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলনেতা মো. নজরুল ইসলাম, ছাত্রনেতা মো. কাউসার আলম প্রমুখ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION