শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

অঞ্জনার প্রতি মনির খানের রহস্যময় ভালোবাসা

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। সংগীত ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। চল্লিশের অধিক একক অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। প্রাপ্তির ঝুলিতে জমা হয়েছে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

মনির খানের ক্যারিয়ারে সবচেয়ে জনপ্রিয় গান ‌অঞ্জনা। ব্যাপক জনপ্রিয়তা পায় অঞ্জনা সিরিজের গানগুলো। সংগীত ক্যারিয়ারে তার প্রায় প্রত্যেকটি অ্যালবামে অঞ্জনা শিরোনামে বিশেষ গান রাখা হয়। ভক্তরা অনেকেই মনে করেন অঞ্জনা মনির খানের হারিয়ে যাওয়া প্রেমিকা।

গীতিকার গান লিখেন আর শিল্পী তাতেই কণ্ঠ দেন। তাই আবার অনেকেই ভাবতেন অঞ্জনা গীতিকার মিল্টন খন্দকারের প্রেমিকা ছিলেন। কারণ অঞ্জনা শিরোনামের সবগুলো গান মিল্টন খন্দকারের লেখা। কিন্তু আসল সত্য কী?

এ বিষয়ে সঙ্গে কথা বলেছেন মিল্টন খন্দকার। তিনি বলেন, ওই সময়ে কলকাতার অঞ্জন দত্তের একটি অ্যালবাম বেরিয়েছিল। সেই অ্যালবামের মধ্যে একটা গান আমার অসম্ভব ভালো লাগে। সেটা হলো ‘রঞ্জনা আমি আর আসবো না’। আমরা তো আর রঞ্জনা গান বানাতে পারছি না। সেই কারণে রঞ্জনাকে অঞ্জনা বানিয়ে দিলাম।

তিনি আরো বলেন, তারপর অঞ্জনাকে নিয়ে আমরা গান লিখলাম—‌‌‘অঞ্জনা, হয়তো এ গান তুমি শুনছো না, নাকি শুনছো, নাকি নিভৃতে নির্জনে একা একা মনে মনে, তোমার বুকের কোণে অন্য কারো ঘর বুনছো, নাকি বুনছো না।’ এইটা রিলিজ দেওয়ার পর মানুষ ভীষণভাবে গ্রহণ করে। তখন আমার একটা ইচ্ছে জাগে, অঞ্জনা নামে একটি চরিত্র থাকবে। তাকে নিয়ে গান হবে। দ্বিতীয় গান বানালাম সেটাও হিট। এর পরে অঞ্জনার গান সবগুলো অ্যালবামে রেখেছি। অঞ্জনা চরিত্রটি কাল্পনিক হলেও অঞ্জনার প্রতি পরম মায়া, ভালোবাসা, স্নেহ আছে।

এ কথায় সম্মতি দিয়ে মনির খান বলেন, গানের অঞ্জনা কাল্পনিক। গানের চরিত্রের নাম এটি। অঞ্জনা বলতে আমার জীবনে কেউ ছিল না। এই নামে কারো সঙ্গে আমার দেখাও হয়নি। আমার ভক্তরা এই নামটিকে তাদের মতো করে মনে করে নিয়েছেন। আমার ভক্তদের জন্য ভালোবাসা তারা গানগুলো এতটাই পছন্দ করেছেন যে, কাল্পনিক এই চরিত্রকে সত্যি মনে করছেন।

অঞ্জনাকে নিয়ে এ পর্যন্ত ২৬টির মতো গান গেয়েছেন মনির খান। সর্বশেষ চলতি বছরের শুরুর দিকে ‘অঞ্জনা ২০২০’ শিরোনামে গান প্রকাশ করেন। এই গানে অঞ্জনাকে মীরজাফর, রাজাকার, বেঈমানের সঙ্গে তুলনা করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION