শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

করোনার দু:সময়ে উপস্থাপনা করে আয় করতে চাই তামান্না

ভয়েস নিউজ ডেস্ক:

দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। করোনার এই দুঃসময়ে ‘আহা’ নামে একটি টক শো উপস্থাপনা করতে যাচ্ছেন তিনি। এটি আল্লু অরবিন্দুর ওটিটি প্ল্যাটফর্মে প্রচার হবে।

শোনা যাচ্ছে, এই শোয়ের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লু অর্জুন ও রাম চরণ। খুব শিগগির এই এপিসোডের শুটিং শুরু হবে।

এদিকে উপস্থাপক তামান্না কত পারিশ্রমিক নিচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতি পর্বের জন্য ৮ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন তামান্না। যদিও এই অর্থ খুবই কম। কারণ প্রতি সিনেমায় পারিশ্রমিক নিচ্ছেন ১ থেকে দেড় কোটি রুপি। যদিও সিনেমার জন্য দীর্ঘ সময় ব্যয় করতে হয় তামান্নাকে।

এদিকে ‘আহা’ টক শোয়ের প্রতি এপিসোড যদি প্রতিদিন শুটিং করেন, তবে ৩০ দিনে তার পারিশ্রমিক দাঁড়ায় ২ কোটি ৪০ লাখ রুপি। সে অর্থে এই টক শো করে বেশি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যাকশন’। তামিল এই সিনেমায় বিশালের বিপরীতে অভিনয় করেন তিনি। গত বছরের নভেম্বরে সিনেমাটি মুক্তি পায়।

সম্প্রতি মুক্তি পাওয়া মহেশ বাবু অভিনীত ‘সারিলেরু নীকেবারু’ সিনেমার একটি আইটেম গানে নেচেছেন এই অভিনেত্রী। এছাড়া হিন্দি ভাষার ‘বোল চুড়িয়া’ এবং তেলেগু ভাষার ‘সীটিমার’ সিনেমার শুটিং কাজ তার হাতে রয়েছে। কিন্তু করোনার কারণে শুটিং আপাতত বন্ধ রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION