রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের

যত বাধা আসুক নির্বাচন করে যাব- সাবেক মেয়র সরওয়ার

কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সাবেক মেয়র সরওয়ার-ছবি: কক্সবাজার ভয়েস।

ভয়েস প্রতিবেদক:

আগামী ১২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার পৌরসভা নির্বাচন। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। কক্সবাজার এ উপলক্ষ্যে প্রেসক্লাবে সাবেক মেয়র সরওয়ার কামাল সংবাদ সম্মেলনের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বেলা ১১টার দিকে তিনি পৌর মেয়র পদে তার প্রার্থীতা ঘোষনা দেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সম্মিলিত নাগরিক ফোরাম কক্সবাজার পৌরসভার ব্যানারে কক্সবাজার পৌরসভা নির্বাচন ২০২৩ এর মেয়র পদপ্রার্থী হিসেবে সরওয়ার কামাল সংবাদ সম্মেলনে বলেন, তার দায়িত্ব কালীন সময়ে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফিরিস্থি তুলে ধরেন। কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন বানন্ধব পৌরসভা করার লক্ষ্যে আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহবান জানান।

সরওয়ার কামাল আরও বলেন, যত বাধা আসুক, প্রয়োজনে জেলে গেলেও জীবন থাকতে তিনি নির্বাচন করে যাবেন। আগামী নির্বাচনে ভোট সুস্থ হলে তিনি জয়লাভ করবে বলে জানান। কারণ, অতীতে দীর্ঘদিন তিনি পৌর সভার মেয়রের দায়িত্ব পালন করে গেছেন। শহরকে পরিচ্ছন্ন ও উন্নয়ন করে ব্যাপক জনপ্রিয়কা অর্জন করার কথা উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে সম্মিলিত নাগরিক ফোরাম কক্সবাজার পৌরসভার বিভিন্ন স্থরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION