বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

হঠাৎ অচল ইনস্টাগ্রাম

তথ্য ও প্রযুক্তি ডেস্ক:

আবারো বিশ্বজুড়ে অচল হয়েছে ইনস্টাগ্রাম। সোমবার ভোরে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা।এই বিভ্রাটের শিকার হয়েছেন প্রায় ১ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী। রয়টার্সের জানিয়েছে, ডাউনডিটেক্টরে এই বিষয়ে প্রায় দুই লাখের বেশি মানুষ রিপোর্ট করেছেন। ইনস্টাগ্রাম ব্যবহারে দুই ঘণ্টা বিভ্রাটের পর এখন পরিস্থিতি আবার আগের মত স্বাভাবিক হয়েছে।এই সমস্যা সম্পর্কে কানাডার ২৪ হাজার এবং যুক্তরাজ্যের প্রায় ৫৬ হাজার ইনস্টাগ্রাম ব্যবহারকারী ডাউনডিটেক্টরে রিপোর্ট করেছেন।

এই বিষয়ে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা’র এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু ব্যবহারকারী তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন। তাৎক্ষণিকভাবে তার সমাধান করা হয়েছে এবং এই ঘটনার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

এদিকে ইনস্টাগ্রাম ডাউন হওয়ার প্রকৃত কারণ এখন পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। মেটা কেবল প্রযুক্তিগত ত্রুটি বলেই দায় এড়িয়েছে। তবে মেটার অন্যান্য সোশ্যাল মিডিয়া পরিষেবা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্বাভাবিক ছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION