শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

রাজ-শুভশ্রীর সংসারে নতুন অতিথি আসার অপেক্ষায়

বিনোদন ডেস্ক:

দুই মাস পরেই কলকাতার সেলিব্রিটি দম্পতি রাজ-শুভশ্রীর কোল আলো করে আসবে নতুন অতিথি। তাদের আনন্দের রেশ ছড়িয়ে পড়েছে বাড়ির প্রতিটি কোণায়। সেই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতেই সাত মাসের বেবি বাম্পের ছবি শেয়ার করলেন নায়িকা নিজেই।

শুভশ্রীর হাত পেটের কাছে, ছুঁয়ে আছেন সন্তানকে।

মুখ জুড়ে প্রশান্তি। ছবিটি সাদা-কালো, তবে শুভশ্রীর জীবনে এখন শুধুই বাহারি রঙের খেলা।
বেশ কয়েক দিন শুভশ্রীর সঙ্গে আদরের ছবি পোস্ট করেছিলেন রাজ। লাল পাড়সাদা শাড়ির শুভশ্রীকে জড়িয়ে ছিলেন তিনি। সেখানেও স্পষ্ট দেখা যাচ্ছিল, রাজের ‘শুভ’র বেবিবাম্প। মিষ্টি হেসে রাজ বলেছিলেন, “শুভকে লুকিয়ে ইনস্টাতে ছবিটা পোস্ট করি। ও তো কিছুই করতে দেবে না আমাকে। ”

এ বার অবশ্য নিজেই ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন অভিনেত্রী। গত ১১ মে বিবাহবার্ষিকীর দিনেই বাবা-মা হওয়ার খবরটা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভাগ করে নিয়েছিলেন ওঁরা।

শুভশ্রী বলেছিলেন, ‘‘আমার মা আর শাশুড়িকে এত খুশি হতে আগে কখনও দেখিনি। ’’
আনন্দাবাজার পত্রিকা জানায়, সেপ্টেম্বরের সেই উজ্জ্বল দিনের অপেক্ষায় এখন রাজ-শুভশ্রী।

রাজ পরিচালিত ‘পরিণীতা’য় শেষবার দেখা গেছে শুভশ্রীকে। মাস কয়েক আগে মুক্তির কথা ছিল তাদের ‘ধর্মযুদ্ধ’, তবে করোনার কারণে মুক্তি স্থগিত আছে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION