রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

ইতিহাসের সবচেয়ে বড় বিমান মহড়ার প্রস্তুতি ন্যাটোর

আন্তর্জাতিক ডেস্ক:

ইউরোপের ইতিহাসে সবচেয়ে বড় বিমান প্রতিরক্ষা মহড়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো।

ইউক্রেনে যুদ্ধ চলা অবস্থায় রাশিয়াকে সামরিক শক্তি প্রদর্শন করতেই আজ সোমবার থেকে এই মহড়া শুরু হচ্ছে। খবর সিএনএনের।

মহড়ায় অংশ নিতে বিমানবাহিনীর ১০ হাজার সদস্য জার্মানিতে সমবেত হয়েছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত মহড়া অনুষ্ঠিত হবে। এতে ২৫টি দেশের ২৫০টি বিমান অংশ নিচ্ছে। দুই হাজার এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য ও ১০০টি বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

জার্মানিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অ্যামি গুটম্যান বার্লিনে সাংবাদিকদের বলেছেন, ন্যাটোতে আমাদের মিত্র বাহিনীর তৎপরতা বাড়ানো এবং মস্কোর প্রতিক্রিয়ার অংশ হিসেবে মহড়ার প্রস্তুতি চলছে।

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ রাশিয়াকে ড্রোন সরবরাহ করার পরিণতি সম্পর্কে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে হুঁশিয়ার করেছেন। এক ফোনকলে মাখোঁ রাশিয়াকে দেওয়া সহায়তা ‘অবিলম্বে বন্ধের’ আহ্বান জানিয়েছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION