শনিবার, ২৫ Jul ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে শেখ হাসিনার অবস্থানকে সমর্থন করে চীন

ভয়েস নিউজ ডেস্ক:

র‌্যাব ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে সমর্থন করে চীন। দেশটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখার জন্য সার্বিকভাবে সহায়তা করবে।

বুধবার (১৪ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। চীনের গ্লোবাল টাইমস পত্রিকা র‌্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়।

এর জবাবে ওয়েনবিন জানান, জাতীয় বাস্তবতা অনুযায়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতি সমুন্নত রাখার জন্য বাংলাদেশকে সহায়তা করবে চীন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য আমাদের নজরে এসেছে। একটি দেশ নিজেদের বর্ণবৈষম্য, অস্ত্রের সহিংসতা ও মাদক সমস্যার প্রতি নজর না দিয়ে গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাত দিয়ে বাংলাদেশসহ অনেক দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশি জনগণের অবস্থানের দৃঢ় অবস্থান ব্যাখ্যা করেননি, তিনি আন্তর্জাতিক জনগোষ্ঠী, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর একটি বৃহত্তর অংশের মনোভাব ব্যক্ত করেছেন।’

তিনি আরও বলেন, ‘সব ধরনের আধিপত্যবাদ ও শক্তির রাজনীতির বিরুদ্ধে আমরা বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে কাজ করবো। একইসঙ্গে জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক সিস্টেম, আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক ব্যবস্থাকে সমুন্নত রাখার জন্যও আমরা কাজ করবো।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION