শনিবার, ২৫ Jul ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

২৭ জুন থেকে পাঁচ দিন ঈদের ছুটি

ঈদের ছুটি, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

ঈদযাত্রার সুবিধার জন্য ২৭ জুন ঈদুল আজহায় এক দিনের বাড়তি ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। ফলে আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (১৯ জুন) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটি অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী এতে সভাপতিত্ব করেন।

মন্ত্রিসভা বৈঠকে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী ছুটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একদিন (২৭ জুন) ছুটি বাড়ানো হয়েছে।
জানা গেছে, এ বিষয়ে দুপুরে মন্ত্রিপরিষদ সচিবের সংবাদ ব্রিফিং এর পর মন্ত্রপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি একদিনের ছুটি বাড়ানোর সুপারিশ করেন। এছাড়া, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি জানায়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখানে জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে।

সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৯ জুন (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে।

সৌদি আরবের আকাশে রোববার (১৮ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ জুন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION