শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুসারেই হবে,জানিয়ে দিয়েছি:ওবায়দুল কাদের

ভয়েস নিউজ ডেস্ক:

ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুসারেই হবে এবং সে কথা ইইউ প্রতিনিধিদলকে জানানো হয়েছে।

শনিবার বেলা ১২টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে ইইউ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠকটি শুরু হয়। বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওবায়দুল কাদের।

বৈঠক শেষে বেরিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আমরা জানিয়ে দিয়েছি‒ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধান অনুসারেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচন।’

তিনি বলেন, বৈঠকে ইইউর প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলটি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চেয়েছে। তারা বাংলাদেশের সুন্দর নির্বাচন দেখতে চায়। আমরাও অঙ্গীকার করেছি‒ নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনী ব্যবস্থা সংস্কারে তারা আশ্বস্ত হয়েছে।

বৈঠকে নির্বাচন ঘিরে সংলাপ বা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে কোনো কথা হয়নি বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘তাদের বলেছি, সংবিধানের বাইরে নির্বাচনকেন্দ্রিক কোনো কিছুই আমরা মানি না।’

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, তথ্যমন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION