রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

খেলাধুলা ডেস্ক:

সিরিজের প্রথম চার ম্যাচ শেষে জয়ের টাইমলাইম ছিল যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। ২-২ এ সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচটা ছিল তাই অঘোষিত ফাইনাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখালো জুনিয়র টাইগাররা। তাতে হার দিয়ে শুরু করা সিরিজে শেষটা জয় দিয়ে রাঙালো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ফলে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৩-২ এ সিরিজ জিতেছে স্বাগতিক যুবারা।

আজ (১৭ জুলাই) সিরিজের পঞ্চম ওয়ানডেতে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২১০ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের হয়ে ৪৩ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করে সেরা বোলার রাব্বি। জবাবে ব্যাটিং করতে নেমে ৪৭ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৮১ বলে ৭১ রান করেছেন রাব্বি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION