শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

মালয়েশিয়াগামী ২৩ রোহিঙ্গা নিহত, নিখোঁজ রয়েছেন ৩০

ভয়েস নিউজ ডেস্ক:

মিয়ানমার থেকে মালয়েশিয়াগামী রোহিঙ্গা শরণার্থী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩০ জন। আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। একটি উদ্ধারকারী দল বিবিসিকে জানায়, নিহতদের মধ্যে ১৩ জন নারী ও ১০ পুরুষ। তারা সবাই রোহিঙ্গা মুসলিম।

রাখাইন রাজ্যের সিত্তওয়ের শহরের কাছে বঙ্গোপসাগরে মিয়ানমারের পশ্চিম উপকূলে গত রোববার এ দুর্ঘটনা ঘটে। কাঠের নৌকাটি ঝড়ে ভেঙে এ দুর্ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা রয়টার্স জানায়।

বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেন, তারা মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। নৌকায় অর্ধশতাধিক যাত্রী ছিল।

মিয়ানমারে নিপীড়ন ও বাংলাদেশের শরণার্থী শিবির থেকে জীবনে নতুন গতি ফেরাতে বিপদজনক সমুদ্র পাড়ি দিয়ে প্রতি বছর হাজার হাজার রোহিঙ্গা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION