শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার, জেলবাস, জামিনে মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক:

নির্বাচনে কারচুপি ও ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের পর দুই লাখ ডলারের বন্ডের বিনিময়ে জামিন দেয়া হয়েছে। তার আগে জর্জিয়ার আটলান্টায় অবস্থিত ফুলটন কাউন্টি জেলে আধা ঘন্টার কিছু সময় তাকে কারাবাস করতে হয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পর তাকে নিয়ে একটি গাড়িবহর যাত্রা করে বিমানবন্দরের উদ্দেশে। এ খবর দিয়েছে এএফপি । অন্য আসামীদের মতো ৭৭ বছর বয়সী ট্রাম্প স্বল্প সময়ের জন্য আত্মসমর্পণ করেন আদালতে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো ক্ষমতাসীন বা সাবেক প্রেসিডেন্টের মধ্যে তার ক্ষেত্রেই প্রথম এমন ঘটনা ঘটলো। আদালতে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে তার ছবি তোলা হয়। সেই ছবি প্রকাশ করেছে শেরিফ অফিস। এতে দেখায় যায় ট্রাম্প একটি গাঢ় নীল রঙের স্যুট, সাদা শার্ট ও লাল টাই পরেছেন। তাকে গ্রেপ্তারের পর সাংবদিকদের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেছেন, এটা হলো আমেরিকার জন্য খুবই বেদনার দিন। এখানে যা ঘটেছে তা হলো ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা। আমি কোনো অন্যায় করিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION