শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ঢাকায় আসবেন ১০ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী ১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন। ভারতের জি-২০ সম্মেলন শেষে ঢাকা সফর করবেন তিনি।

সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকার ফ্রান্সের দূতাবাস এক বার্তায় জানায়, দিল্লিতে ৯-১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে যোগ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সম্মেলন শেষে আগামী ১০ সেপ্টেম্বর ঢাকা সফর করবেন তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, অনেক দেশের শীর্ষ নেতারা জি-২০ সম্মেলনে ভারতে আসছেন। সেই সুযোগে তারা আমাদের দেশে আসার একটা উদ্যোগ নিয়েছেন। আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। তবে ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছিলেন।

ড. মোমেন জানান, ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকায় এলে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯০ সালের পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট এবারই প্রথম ঢাকা সফরে আসছেন।

ভয়েস/জেইউ। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION