শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১০:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

পেকুয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র ব্যবসায়ী আজু আটক

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় আজিম উদ্দিন আজু (৪৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করেছে র‍্যাব ১৫।

রবিবার (১৮ সেপ্টেম্বর )রাত ২.৩০ মিনিটের দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার হাজী রহমত উল্লাহর ছেলে ও সাবেক এমইউপি।

র‍্যাব সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া এলাকার ডুলা ফকির (রহ.) জামে মসজিদ ঘেষা সরকারি পরিত্যক্ত ওয়াকফ স্টেটের সামনে কতিপয় দুষ্কৃতিকারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়/অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করার উদ্দেশ্যে অস্ত্র-গোলাবারুদসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আজিম উদ্দিন নামে একজনকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা ১টি দেশীয় তৈরি এলজি বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সূত্র আরো জানান, আসামি আজিম উদ্দিন আজু নিজেকে অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেন। এছাড়াও সে দেশীয় তৈরি এ সকল অস্ত্র-গোলাবারুদ পেকুয়া এলাকা হতে সংগ্রহ করে অত্যন্ত সু-কৌশলে দেশের বিভিন্ন স্থানে দুস্কৃতিকারীদের নিকট নিয়মিতই বিক্রয় করে আসছিলেন। রেকর্ডপত্র যাচাই করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পেকুয়া থানায় বিস্ফোরক দ্রব্য, সরকারি কাজে বাধা, চুরি এবং মারামারিসহ ৮টির অধিক মামলা রয়েছে।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ওমর হায়দার বলেন, অস্ত্র আইনে র‍্যাবের দায়ের করা মামলায় আসামি আজিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION