শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

অভিনয়ের পাশাপাশি গানে কন্ঠ দিয়েছেন টাইগার

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনয়শিল্পীদের গান গাওয়ার বিষয়টি নতুন নয়। সালমান খান, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর কিংবা সোনাক্ষী সিনহা অভিনয়ের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন। এবার তাদের দলে যোগ দিচ্ছেন অভিনেতা টাইগার শ্রফ।

করোনার কারণে ঘরেই সময় কাটিয়েছেন টাইগার শ্রফ। এ সময় গুরুত্ব সহকারে গানের চর্চা করেছেন তিনি। এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘এই লকডাউনে আমি গান গাওয়ার বিষয়টি অনেক উপভোগ করেছি। তাই এই বিষয়ে একটি প্রজেক্টে কাজ করছি।’

গুঞ্জন শোনা যাচ্ছে, তার পরবর্তী ‘হিরোপান্তি-টু’ সিনেমায় গাইবেন টাইগার। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই এই সিনেমার শুটিং শুরু হবে।

এর আগে গত মে মাসে ভারতীয় তারকাদের নিয়ে ভার্চুয়াল কনসার্টে গেয়েছেন টাইগার। ‘তেহেন যা’ ও ‘রুপ তেরা দিওয়ানা’ গান দুটি গেয়েছেন তিনি।

গানের চর্চার পাশাপাশি শরীরচর্চার বিষয়টিও গুরুত্ব দিচ্ছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আমার সকল এনার্জি দিয়ে ব্যায়াম ও মেডিটেশন করছি। জিম থেকে ব্যায়াম করার সকল জিনিস বাসায় নিয়ে এসেছি। লকডাউনে বাড়িতেই শরীরচর্চা করছি।’

লকডাউনের অভিজ্ঞতা প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘এই সময়টাতে পরিবারের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। বাবা-মা ও বোনের সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারতাম না। তাই এই সময়টুকুকে আমি ইতিবাচক দৃষ্টিতেই দেখছি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION