সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

আফগানিস্তানকে পরায়জয় করে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

খেলাধুলা ডেস্ক:

বিশ্বকাপের শুরুটা শুরুর মত করল বাংলাদেশ। ধর্মশালায় বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ে স্বস্তি টাইগার শিবিরে। এ মাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় সাকিব বাহিনী। ব্যাটিংয়ে নেমে সাকিব-মিরাজের স্পিন ঘূর্ণিতে মাত্র ৩৭.২ ওভারেই ১৫৬ রানে অলআউট আফগানরা। ছোট লক্ষ্যের জবাবে শান্ত-মিরাজের অনবদ্য জুটিতে এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়।

শনিবার ধর্মশালায় আফগানিস্তানের দেয়া ১৫৭ রানের লক্ষ্যের জবাবে ইনিংসের শুরুতেই দেখে-শুনে খেলছিলেন দুই ওপেনার লিটন দাস-তানজিদ তামিম। কিন্তু ৫ম ওভারেই ঘটল বিপত্তি! ফজল হক ফারুকির করা বল কাভারে ঠেলে রান নেয়ার জন্য সামনের পায়ে একটু ঝুঁকেছিলেন লিটন। রান নেয়ার চেষ্টা করেননি তিনি। তবে অন্য প্রান্ত থেকে তামিম ততক্ষণে দৌড়ে উইকেটের মাঝে চলে এসেছিলেন, লিটনের কল না শুনেই। নজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোয়ে রান আউট হন তানজিদ।

তামিমকে হারানোর কিছুক্ষণ পর বিদায় নিয়েছেন লিটনও। ১৮ বলে ১৩ রান করা ডানহাতি এই ওপেনার ফজলহকের বলে বোল্ড হন। চাপে পড়ে বাংলাদেশ। তবে চাপ সামলাতে কার্যকারি এক জুটি গড়ে তোলেন মেহেদী মিরাজ ও নাজমুল শান্ত।

দুই দফা জীবন পেয়ে ফিফটি হাঁকানো মিরাজ থামলেন অবশেষে। নাভিন উল হককে মিড অফের ওপর দিয়ে তুলে মারতে গিয়েছিলেন মিরাজ। কিন্তু সেখানে দারুণভাবে ক্যাচ তালুবন্দী করেছেন রহমত শাহ। সাজঘরে ফেরার আগে করেছেন ৭৩ বলে ৫৭ রান। তবে আউট হওয়ার আগে বাংলাদেশের জয় একপ্রকার নিশ্চিত করেই গেছেন তিনি। এশিয়া কাপে আফগানদের বিপক্ষে সেঞ্চুরি, একই প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে ফিফটি। মেহেদী হাসান মিরাজের প্রিয় প্রতিপক্ষ হয়ে উঠছে যেন আফগানিস্তান।

বিশ্বকাপের আগ মুর্হূতে মাঠ ও মাঠের বাইরের বিভিন্ন ঘটনায় বেশ চাপে পড়ে বাংলাদেশ। তবে ভারতে পৌঁছার পর পিছনের সব বিতর্ক পিছনে ফেলে উজ্জীবিত এক বাংলাদেশ।

এর আগে, ধর্মশালায় টাইগার স্পিনারদের সামলাতে হিমশিম খেয়েছে আফগানিস্তান। ধুকেছে পেস বোলিংয়েও। তাতে ১৫৬ রানের বেশি তারা করতে পারেনি। আফগানদের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন রহমানউল্লাহ গুরবাজ।

টাইগারদের হয়ে মিরাজ ২৫ রান খরচায় ও সাকিব ৩০ রান খরচায় নেন তিনটি করে উইকেট। এছাড়া শরিফুল দুটি, তাসকিন ও মোস্তাফিজ একটি করে উইকেট শিকার করেছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION