শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

অভিনেত্রীর বকা শুনতে হয়েছে সালমান ও শাহরুখকে

বিনোদন ডেস্ক:

বলিউডের দুই সুপারস্টার সালমান ও শাহরুখ খান। ‘করন অর্জুন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। এতে ‘ভাংরা পা লে’ গানে নাচের জন্য অভিনেত্রী মমতা কুলকার্নির বকা শুনতে হয়েছে এই দুই অভিনেতাকে।

সম্প্রতি সালমানের ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের পুরোনো একটি পর্বের ভিডিও ভাইরাল হয়েছে। এতে শাহরুখ ও কাজল হাজির হয়েছিলেন। এই পর্বেই ‘করন অর্জুন’ নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এই তথ্য জানান শাহরুখ। বলিউডের ‘কিং খান’ জানান, একমাত্র মমতা কুলকার্নির কাছেই তাদের এভাবে বকা শুনতে হয়েছে।

শাহরুখ বলেন, ‘মমতা কুলকার্নির মনে হয়েছিল আমাদের নাচের স্টেপ অনেক খারাপ ছিল। আর তার নাচ ঠিক ছিল, কিন্তু আমাদের কারণে গান নষ্ট হয়েছে। যদিও পরিচালকের কাছে সব ঠিকঠাক ছিল। আমি ও সালমান দাঁড়িয়ে ছিলাম, মমতাজি আমাদের ইশারায় ডাকেন। প্রথমে তো আমরা তাকিয়েও দেখিনি। ভাবতেই পারিনি আমাদের এমনভাবে ডাকবেন। কিন্তু যখন সালমান আমাকে জানালো, তিনি আমাদের ডাকছেন, তার কাছে গেলাম।’

এই অভিনেতা আরো বলেন, “তিনি আমাদের স্পষ্টভাবে বললেন, ‘দেখো রিহার্সেল করে আসো কারণ আমি স্টেপ ঠিকঠাক করছিলাম কিন্তু তোমরা খুবই খারাপ করছিলে।”

‘জিরো’ সিনেমাখ্যাত এই অভিনেতা জানান, নিজেদের নাচের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী ছিলেন তিনি ও সালমান। এমনকি মনে করছিলেন মাইকেল জ্যাকসন ও প্রভুদেবার মতো নেচেছেন তারা। শাহরুখ বলেন, ‘আমরা এত খুশি ছিলাম কিন্তু লজ্জা পেতে হলো। এরপর আমরা আবারো চিটিং করি। আমরা রাত জেগে ভোর পাঁচটা পর্যন্ত রিহার্সেল করি। পরবর্তী সময়ে যখন নাচলাম, আমাদের স্টেপ ঠিক ছিল কিন্তু তারটা (মমতা কুলকার্নি) ভুল হয়।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION