শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

চলমান অবরোধ কর্মসূচি আবারও বাড়াল বিএনপি

বিএনপি ,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচি আবারও বাড়ল। পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একদফা দাবি আন্দোলনের ধারাবাহিকতায় আগামী বুধবার (১৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিল দলটি।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন।

তবে জনস্বার্থে আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) কর্মসূচির আওতামুক্ত রাখা হবে।

চতুর্থ দফার মতো পঞ্চম দফায়ও অবরোধের বিকল্প হিসেবে হরতালের বিষয়টি আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ফের অবরোধের কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপির হাইকমান্ড। বর্তমান পরিস্থিতিতে অবরোধকে বেশি কার্যকর বলে মনে করছে দলটি।

এদিকে, রোববার (১২ নভেম্বর) সকাল ছয়টা থেকে চতুর্থ দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ চলছে, যা আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টায় শেষ হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION