শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

তফসিল ঘোষণা হলে স্বাগত মিছিলের নির্দেশনা আওয়ামী লীগের

ভয়েস নিউজ ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকে স্বাগত জানিয়ে নৌকার প্রচারণা চালিয়ে বড় ধরনের মিছিল করতে তৃণমূলের নেতাদের নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) কেন্দ্র থেকে জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে মোবাইল এসএমএসে এমন নির্দেশনা দিয়েছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

লিখিত বার্তায় বলা হয়, সম্মানিত নেতৃবৃন্দ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকে স্বাগত জানিয়ে নৌকার প্রচারণা চালিয়ে বড় ধরনের মিছিল করার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে।

বার্তার বিষয়টি নিশ্চিত করেছেনে আওয়ামী লীগের একাধিক জেলার সভাপতি ও সম্পাদক।

এদিকে মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদেরকে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, কবে, কখন, কীভাবে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হবে তা আগামীকাল (বুধবার) সকাল ১০টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেব।

আওয়ামী লীগের নেতারা দাবি করছেন, তফসিল ঘোষণার পরে সারাদেশে নাশকতার শুরু করবে বিএনপি-জামায়াত। মাঝে মাঝে গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা তাই প্রমাণ করে। সেহেতু আমাদের সতর্ক অবস্থায় থাকতে হবে। আমরা নির্বাচন পর্যন্ত সতর্ক থাকব।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, তফসিল ঘোষণা হলে সন্ধ্যায় বিভিন্ন ওয়ার্ডে অবস্থান করবে নেতা-কর্মীরা। পরে মিছিল করতে তাদের নির্দেশনা দেওয়া আছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION