সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

মানবাধিকার ও নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব অনেকটাই কেটে গেছে

ভয়েস নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানপোড়েন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, দুই দেশের সম্পর্ক ও কাজ করার সুযোগ বেড়েছে। অতীতে কিছু ভুল বোঝাবুঝি ছিল, ভবিষ্যৎ বলে দেবে কিছু ভুল বোঝাবুঝি রয়েছে কি না। আমরা যুক্তরাষ্ট্রকে অনেক কিছু বোঝাতে সক্ষম হয়েছি, আগে যে চেষ্টা করা হয়নি।

সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শাহরিয়ার আলম বলেন, মানবাধিকার ও নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব অনেকটাই কেটে গেছে। তারা (যুক্তরাষ্ট্র) ওয়াদা করেছিল বাংলাদেশে এমন কিছু করবে না, যা কোনো দলের পক্ষে যায় বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হয়। তারা কথা রেখেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের ওপর নতুন কোনো বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা আসার কোনো সম্ভাবনা নেই। কারণ র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয়ার পর তাদের সঙ্গে যোগাযোগ বেড়েছে। এছাড়া নিষেধাজ্ঞার পর থেকে প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হয়েছে এবং ওয়াশিংটনকে তা জানানো হয়েছে।

শাহরিয়ার আলম বলেন, বিভিন্ন ইস্যুতে সরকারের নেয়া পদক্ষেপ তাদের জানানো হয়েছে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা তো দূরের কথা, র‍্যাবের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, আমরা প্রত্যাশা করি এটি উঠে যাবে।

বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসার কোনো সম্ভাবনা নেই। দুই দেশের পারস্পারিক নির্ভরশীলতা রয়েছে। ব্যবসা কারও দয়ায় চলে না। বাংলাদেশ প্রতিযোগী বাজার গড়ে তুলেছে। এছাড়া বাণিজ্যিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে টিকফা বৈঠকের বাইরেও আরও বৈঠক করা হচ্ছে। বৈঠকগুলোতে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, দেশটির অভ্যন্তরীণ নীতিতে শ্রম লবির বড় প্রভাব রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION