সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

জি এম কাদেরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

ভয়েস নিউজ ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত থাকতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ অভিযোগে তার ব্যক্তিগত সহকারী বাদি হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, জি এম কাদেরের পক্ষে তার ব্যক্তিগত সহকারী আবুল হাসান বাদি হয়ে ১৪ ডিসেম্বর জিডি করেছেন। একজন তদন্ত কর্মকর্তা তদন্ত-পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

জিডিতে উল্লেখ করা হয়, জি এম কাদেরের নম্বরে অজ্ঞাতনামা এক ব্যক্তি মেসেজ দিয়ে নির্বাচন থেকে বিরত থাকতে হুমকি দেন। সেখানে বলা হয়েছে আসন্ন জাতীয় নির্বাচন থেকে সরে না আসলে তাকে ও দেশ-বিদেশে অবস্থান করা তার পরিবার পরিজনকে হত্যা করা হতে পারে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION