রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

বিএনপির সকাল–সন্ধ্যা অবরোধ চলছে

ভয়েস নিউজ ডেস্ক:
ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। এরই অংশ হিসেবে ভোটবর্জন ও অসহযোগ আন্দোলনের আহ্বান জানিয়ে আজ সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে দলগুলো।

গত ২৮ অক্টোবরের পর থেকে ১২ দফা অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি-সমমনা রাজনৈতিক দলগুলো। রোববার (২৪ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া ১৩তম দফার সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

দিনব্যাপী সড়ক-রেল-নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। তবে, সংবাদপত্র পরিবহনকারী বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ পরিবহনকারী যানবাহন অবরোধের আওতার বাইরে থাকবে।

অবরোধ সফল করতে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি গত তিনদিন ভোটবর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION