রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি ভোট থেকে সরে গেছে: ওবায়দুল কাদের

ভয়েস নিউজ ডেস্ক:

আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীদের হত্যার পরিকল্পনা করছে বিএনপি- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির সংলাপের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের পর তা ভেবে দেখা হবে।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি ভোট থেকে সরে গেছে। পদযাত্রা থেকে তারা পশ্চাৎযাত্রা শুরু করেছে। বিএনপি স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার দিকে গেছে। তারা ভয়ংকর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে।

বিএনপির অপকর্মই বিএনপিকে গভীর ফাঁদে ফেলেছে বলে মন্তব্য করে তিনি বলেন, দেউলিয়া হয়ে তারা লিফলেট বিতরণের আন্দোলনে নেমেছে। সকল আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়ে নাশকতার দিকে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মানুষ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে জানিয়ে কাদের বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিএনপি যতই অপপ্রচার করুক, মানুষ তাদের কথায় কান দেবে না। ২০২৪ সালে নির্বাচনের মাধ্যমে দেশে নতুন গণতন্ত্রের ধারা শুরু হবে।

এছাড়াও নির্বাচনের পর বিএনপির সাথে সংলাপ করা যায় কিনা তা ভেবে দেখার কথা বলেন তিনি। কাদের বলেন, আসন্ন নির্বাচনে কোনো প্রার্থী সংঘর্ষে জড়ালে তার দায় দল নেবে না।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দপ্তর সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ অন্যান্যরা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION