শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রমাণ দেবে তুরস্ক

ভয়েস নিউজ ডেস্ক:

তুরস্ক ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার নথি সরবরাহ করে যাবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

শুক্রবার তুরস্কের রাজধানী ইস্তান্বুলে এক অনুষ্ঠানে এ কথা জানান তুর্কি প্রেসিডেন্ট।

এরদোয়ান বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার নথি সরবরাহ করে যাবে তুরস্ক। আর সেগুলোর বেশির ভাগই ভিজ্যুয়াল নথি।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, ইসরায়েল দোষী সাব্যস্ত হবে। আমরা আন্তর্জাতিক বিচার আদালতের ন্যায়বিচারে বিশ্বাস করি।

ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলে গত ৩০ ডিসেম্বর মামলার আবেদন জমা দেওয়ার দিন আইসিজেকে দ্রুত এ বিষয়ে শুনানির অনুরোধ করে দক্ষিণ আফ্রিকা। সেই অনুরোধে সাড়া দিয়ে ১১ জানুয়ারি শুনানি শুরুর দিন ধার্য করেন বিশ্ব আদালত।

শুনানির দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আদালতের বাইরে ইসরায়েলের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন হাজারও মানুষ।

আদালতের বাইরে গতকালের শুনানি সম্প্রচার করা হচ্ছিল বিশাল এক পর্দায়। হাড় কাঁপানো শীতের মধ্যেই সেখানে ছিল নারী–পুরুষ থেকে বৃদ্ধ–শিশু-হাজারো মানুষের সমাগম। তাদের হাতে ফিলিস্তিনের পতাকা আর গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে লেখা প্ল্যাকার্ড।

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ২৩ হাজার বেসামরিক মানুষ হত্যার মাধ্যমে গণহত্যার অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা, যেখানে ১০ হাজারের বেশি শিশু। সূত্র : রয়টার্স।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION