শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

দিপীকার পারিশ্রমিক কত নিচ্ছেন?

বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। হলিউড সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এবার ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা প্রভাসের বিপরীতে দেখা যাবে তাকে।শোনা যাচ্ছে, সিনেমাটিতে অভিনয়ের জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন ‘বাজিরাও মাস্তানি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী, যা নতুন রেকর্ড। এছাড়া শুরুতে সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রটি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু দীপিকা চুক্তিবদ্ধ হওয়ার পর চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘সাধারণত দীপিকা এখন সিনেমার নায়কের সমান পারিশ্রমিক নিয়ে থাকেন। এই অভিনেত্রী মনে করেন, তিনি এখন যে অবস্থানে রয়েছেন সেখানে পেশাগত দিক থেকে তাকে মূল্যায়ন করা হবে, লিঙ্গভেদে নয়।’যদিও সিনেমাটিতে প্রভাস ও দীপিকার পারিশ্রমিক সমান নয় বলে জানা গেছে। এতে অভিনয়ের জন্য ৫০ কোটি রুপি নিচ্ছেন প্রভাস।

এটি প্রভাস ও দীপিকা জুটির প্রথম সিনেমা। সম্প্রতি ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সিনেমাটিতে অভিনয়ের অনুভূতি জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘খুবই শিহরিত! আমাদের বিশ্বাস অসাধারণ একটি জার্নি হতে চলেছে, তর সইছে না।’

এই সিনেমাটি পরিচালনা করছেন নাগ অশ্বিন। ‘বিজয়ন্তি মুভিজ’-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন অশ্বিনি দত্ত, স্বপন দত্ত ও প্রিয়াঙ্কা দত্ত।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION