বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজ: শ্রীলংকার পর পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

খেলাধুলা ডেস্ক:

শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। দারুণ ফর্ম অব্যাহত থাকলো পাকিস্তানের বিপক্ষেও। ব্যাটে-বলে দুর্দান্ত খেলে শনিবার ৩৬ রানে পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে পাকিস্তানকে ১৩৭ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। কঠিন সেই লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলিং তোপে পড়ে ১০০ রানে থামে পাকিস্তানের ইনিংস। আয়মান ফাতিমা ও সামিয়া আফসারের ওপেনিং জুটি বাদে আর কেউ লড়াই করতে পারেননি। দু’জনের ৫১ রানের জুটির পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ফাতিমা সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেছেন। এছাড়া সামিয়ার ব্যাট থেকে আসে ২৫ রানের ইনিংস। মিডল অর্ডার ও লেট অর্ডারের ব্যর্থতায় ৭ উইকেট হারিয়ে তারা ১০০ রান করেছে।

বাংলাদেশের বোলারদের মধ্যে আফিয়া সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া রাবেয়া ও ফারিয়া নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩২ রান করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। শুরুটা আহামরি ছিল না। দ্রুত ফিরে যান ওপেনার ইভা (৬)। আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ৩৩ বলে করেছেন ২৪ রান।

তিন নম্বরে নেমে দারুণ ব্যাটিং করেছেন অরভিন তানি। ৩ চারের সাহায্যে ৩০ বলে ৩১ রান করেছেন। ঝড়ো গতিতে ব্যাটিং করেছেন সুমাইয়া আক্তার। সাজঘরে ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩২ রান। তাছাড়া ২৩ বলে অপরাজিত ২৩ রান করেছেন রাবেয়া।

পাকিস্তানের হয়ে আনুশা নাসির ২২ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেছেন। এছাড়া ১৩ রান খরচায় ১ উইকেট উইকেট নিয়েছেন মাহাম আনিস।

ভয়েস/জেই‌উ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION