বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

৬ গুণ বেশি নারী-শিশু নিহত হয়েছে ইউক্রেনের চেয়ে গাজায়

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় ইসরায়েলি হামলায় ১২ হাজার ৬৬০ শিশু ও ৮ হাজার ৫৭০ জন নারী নিহত হয়েছে। যা সম্মিলিতভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিহত নারী ও শিশুর সংখ্যার চেয়ে অন্তত ৬ গুণ বেশি। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গাজা প্রশাসনের বারত দিয়ে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ২৯ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৬৬০ শিশু ও ৮ হাজার ৫৭০ জনই নারী। এই সময়ে আহত হয়েছে আরও অন্তত সাড়ে ৬৯ হাজার ফিলিস্তিনি। যাদের ৭০ শতাংশেরও বেশি শিশু ও নারী।

জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের (এইচআরএমএমইউ) তথ্য মতে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ১০ হাজার ৩৭৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে ১৯ হাজার ৬৩২ জন। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা ৫৭৯ জন এবং নারী ২ হাজার ৯৯২ জন।

এই পরিসংখ্যান বিবেচনায় নিলে দেখা যায়, গাজায় ১৪০ দিনে ইসরায়েল যে পরিমাণ ফিলিস্তিনি শিশু ও নারীকে হত্যা করেছে তা দুই বছরে ইউক্রেন রুশ হামলায় নিহত নারী ও শিশুর সংখ্যার চেয়ে অন্তত ৬ গুণ বেশি।

এদিকে, ফিলিস্তিনি বিভিন্ন সূত্র বলছে—গাজায় নির্বিচারে বোমা ও বিস্ফোরক ব্যবহার করেছে এবং করছে ইসরায়েল। বিগত ১৪০ দিনে ইসরায়েল গাজায় অন্তত ৬৬ হাজার টন বিস্ফোরক ব্যবহার করে হামলা চালিয়েছে। গাজার আয়তন বিবেচনায় এই সময়ের মধ্যে অঞ্চলটির প্রতি বর্গ কিলোমিটারে অন্তত ১৮৩ টন করে বিস্ফোরক ফেলেছে ইসরায়েলি দখলদারেরা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION