শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

ঈদ উপলক্ষে শিল্পী সমিতিতে অর্থ সহায়তা দিলেন যারা

বিনোদন ডেস্ক:
মহামারি করোনার কারণে গত পাঁচ মাস ধরে চলচ্চিত্রের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। সরকার শুটিংয়ের অনুমতি দিলেও চলচ্চিত্রের কোনো শুটিং হচ্ছে না। অন্যদিকে সিনেমা হল বন্ধ রয়েছে।

কাজ না থাকায় বিপাকে পড়েছেন চলচ্চিত্রের অসচ্ছল শিল্পীরা। তাদের পাশে দাঁড়াতে চলচ্চিত্র শিল্পী সমিতিতে নগদ অর্থ দিয়েছেন চলচ্চিত্রাঙ্গনের বেশ কয়েকজন শিল্পী।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অনুদান দিয়েছেন—ফরিদুর রেজা সাগর, ইলিয়াস কাঞ্চন, মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগর, শিল্পী, জায়েদ খান। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান রাইজিংবিডিকে বলেন—‘দেশের এই দুর্যোগে শিল্পীদের সহযোগিতায় যেসব ব্যক্তিরা এগিয়ে এসেছেন, তাদের শিল্পী সমিতি আজীবন স্মরণ করবে।’

করোনা সংক্রমণ শুরুর পর থেকে শিল্পী সমিতি বেশ কয়েকবার অসচ্ছল শিল্পীদের সহযোগিতা করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবারো তারা অসচ্ছল শিল্পীদের সহযোগিতা করবেন বলে জানান জায়েদ খান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION