বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

অবরুদ্ধ গাজায় অনাহারে মরছে শিশু,নিহত বেড়ে ১৮

ভয়েস নিউজ ডেস্ক:

ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ জন। বুধবার (৬ মার্চ) নিহতের সংখ্যা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে বলেন, উত্তর গাজায় দুর্ভিক্ষ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। শিশু ও নারীরা এর শিকার বেশি হচ্ছেন।

গাজায় মানবিক সহায়তা ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, গাজায় হাজার হাজার মানুষ ক্ষুধার ঝুঁকিতে রয়েছে।

আশরাফ আল-কুদরা অভিযোগ করে বলেন, ইচ্ছাকৃতভাবে উত্তর গাজার হাজার হাজার মানুষকে অনাহারে মারছে ইসরায়েলি বাহিনী।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ১৫২তম দিন। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩০ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২ হাজার ১৫৬ জন ফিলিস্তিনি। অপরদিকে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION