শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

মির্জা ফখরুল ইসলাম দেশের উন্নয়ন চোখে দেখতে পান না,চমশা কিনে দিতে হবে

ভয়েস নিউজ ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘অর্থনীতি যেখানে থাকা দরকার সেখানে আছে। বর্তমান সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। ভারতের সঙ্গে লেনদেনে মাল্টিকারেন্সি চালু করেছি। ভারতের সঙ্গে রুপি, ডলার ও টাকার পাশাপাশি সব ধরনের লেনদেন করতে পারছি। আমরা অন্য দেশের সঙ্গেও মাল্টিকারেন্সি চালুর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি। কিন্তু আমাদের প্রতিপক্ষ স্বাধীনতা বিরোধীরা সবসময় দেশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। তারা তো কিছুই করতে পারে না।’

শুক্রবার (৮ মার্চ) বিকালে দিনাজপুরের চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আওয়ামী লীগ সরকার যখন পদ্মা সেতু বানাচ্ছিল তখন তিনি দেশের মানুষকে পদ্মা সেতুতে না ওঠার জন্য বলেছিলেন। পদ্মা সেতু নাকি ভেঙে পড়বে। তাদের কথা কেউ বিশ্বাস করবেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দেশের উন্নয়ন চোখে দেখতে পান না। তাকে চোখের ডাক্তার দেখাতে হবে। দামি চমশা কিনে দিতে হবে। তাহলে সব কিছু দেখতে পারবেন।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শেখ রফিকুল ইসলাম, খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোমিনুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION