বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

শুধু নির্যাতন নয়, তারা বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করতে চায়: মঈন খান

ভয়েস নিউজ ডেস্ক:

শুধু নির্যাতন নয়, সরকার বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার (১৬ মার্চ) সদ্য কারামুক্ত যুবদলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলের বাসায় খোঁজখবর নিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

মঈন খান বলেন, পরপর তিনটি নির্বাচন গায়ের জোরে করে সরকার ভাবছে, তারা জয়ী হয়েছে। আসলে সরকারের যেটা হয়েছে, সেটা হচ্ছে তাদের চরম পরাজয়। পরাজয় এই কারণে যে সরকারকে ১২ কোটি ভোটার প্রত্যাখ্যান করেছে। বিরোধীদলের ওপরে জুলুম করে, নির্যাতন করে নিশ্চিহ্ন করা যাবে না। আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী।

‘বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মঈন খান বলেন, বিএনপি যদি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলত, তাহলে দিন দিন কেন আমরা সরকারের কাছ থেকে হুমকি পাচ্ছি।

যুবদলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পল বলেন, জেলখানার ভেতরে অমানবিক নির্যাতন করা হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হওয়া উচিত না। র‌্যাব, পুলিশ, ডিবি কার্যালয়ে যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে, যেগুলো বড় ক্রিমিনালের জন্য সেগুলো রাজনৈতিক নেতাদের জন্য ব্যবহার করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION