শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

করোনা মুক্তিতে অমিতাভের ঘরে আনন্দ অশ্রু

বিনোদন ডেস্ক:

করোনাকে জয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার ৮ বছরের মেয়ে আরাধ্যা। সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তারা। এতে দারুণ খুশি অমিতাভ বচ্চন। পুত্রবধূ ও নাতনি সুস্থ হয়ে ওঠায় আনন্দে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। টুইট বার্তায় অমিতাভ বলেন, “আমাদের ছোট্ট মেয়ে আর বউমা হাসপাতাল থেকে মুক্তি পাওয়ায় আমি চোখের পানি ধরে রাখতে পারছি না। প্রভু তোমার অপার কৃপা।”

সোমবার মা-মেয়ে দুজনেরই কভিড রিপোর্ট নেগেটিভ আসে। এর পরই তারা হাসপাতাল ছাড়েন। তবে এখনো হাসপাতালেই পর্যবেক্ষণে রয়েছেন অমিতাভ ও অভিষেক বচ্চন।

এ দিকে টুইটারে অভিষেক লেখেন, “ক্রমাগত প্রার্থনা ও শুভকামনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। চিরঋণী। ঐশ্বরিয়া ও আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন বাড়িতেই থাকবেন। আমি ও আমার বাবা হাসপাতালে পর্যবেক্ষণে থাকব।”

১১ জুলাই করোনা পজিটিভ ধরা পড়ায় মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন বিগ বি। তিনি নিজেই ট্যুইটারে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। লেখেন, “আমি করোনা আক্রান্ত হয়েছি। হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতাল থেকে জানানো হয়েছে পরিবারের সবাইকে করোনা পরীক্ষা করাতে হবে। ওরা করেছে। তবে এখনও ফল পায়নি। গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তারা দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন।”

সে দিন রাতেই কোভিড রিপোর্ট পজিটিভ আসে অভিষেকের। তিনিও ওই হাসপাতালেই ভর্তি হন। প্রাথমিকভাবে বাড়ির সবার কভিড রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয় পরীক্ষায় ঐশ্বরিয়া ও আরাধ্যার পজিটিভ আসে। প্রথমে তারা বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন। তবে পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়। অন্যদিকে ভালো আছেন অমিতাভের স্ত্রী জয়া বচ্চন ও বাড়ির কর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION