মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

আরাকান আর্মি দখলে নিল বুথিডং সেনা সদরদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডংয়ে লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫৫৫-এর সদরদপ্তর দখলে নিয়েছে আরাকান আর্মি (এএ)। ৩২ দিনের যুদ্ধ শেষে সোমবার (২৫ মার্চ) এটা দখল করা হয়েছে বলে জানিয়েছে আরাকান আর্মি। বুধবার ইরাবতিকে এসব তথ্য জানিয়েছে এএ।

সেনা সদরদপ্তরের পতন হওয়ায় অনেক অস্ত্র ও গোলাবারুদ বিদ্রোহী গোষ্ঠীটির হাতে এসেছে। সেনাদের মরদেহ ফেলে পালিয়েছে কমান্ডাররা। এএ’র হাতে অনেক সেনা সদস্য আটক হয়েছে।

এদিকে বাংলাদেশ সীমান্তের মিয়ানমারের প্রশাসনিক অঞ্চল মংডুতেও প্রায় এক মাস ধরে জান্তার বাহিনীর সঙ্গে তীব্র যুদ্ধ চালিয়ে যাচ্ছে এএ। অঞ্চলটির ‘কয়েই চুঙ’ সেনাঘাঁটি দলখ করতে চেষ্টা করছে তারা।

ঘাঁটির পতন ঠেকাতে আকাশ, নদী ও স্থল পথে ব্যাপক হামলা চালাচ্ছে জান্তার বাহিনী। কিন্তু অদম্য মনোবল নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এএ। তারা উল্লিখিত স্থানগুলো ছাড়া ওই প্রশাসনিক অঞ্চল দুটি অন্য সেনাঘাঁটিগুলোও দখলে নেওয়ার চেষ্টা করছে।

২০২৩ সালের ১৩ নভেম্বর রাখাইন রাজ্যে জান্তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এএ। তারা সেখানে এখন পর্যন্ত প্রায় ১৭০টি ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে। দখলে নেওয়া হয়েছে সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনীগুলোর একাধিক প্রধান আঞ্চলিক কার্যালয়।

রাখাইনের আগে ২৭ অক্টোবর জান্তার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত যুদ্ধ শুরু হয় থাইল্যাণ্ড সীমান্তের চিন রাজ্যে। স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মিলে আরাকান আর্মি সেখানেও যুদ্ধ করছে। রাজ্যটিতে জান্তার সেনারা একের পর ঘাঁটি হারাচ্ছে।

সূত্র : ইরাবতি

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION