বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো চট্টগ্রামের পাঁচটি সরকারি কলেজ

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অধিভুক্ত হলো চট্টগ্রামের স্বনামধন্য পাঁচটি সরকারি কলেজ। পাশাপাশি রাজশাহীর ৪টি কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেষ হাসিনার কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের পাঁচটি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীর ৪টি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য মন্ত্রণালয়ের এই বিভাগ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো হলো, ১. চট্টগ্রাম সরকারি কলেজ। ২. হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজ ৩. স্যার আশুতোষ সরকারি (বোয়ালখালী) ৪. সরকারি কমার্স কলেজ ৫. সাতকানিয়া সরকারি কলেজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো হলো, ১. রাজশাহী সরকারি কলেজ। ২. রাজশাহী সরকারি সিটি কলেজ। ৩. রাজশাহী সরকারি মহিলা কলেজ ও ৪. রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত অনুশাসন যথাযথ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ ও অপরাপর করণীয় বিষয় সম্পর্কে একটি প্রতিবেদন আগামী ৩০ এপ্রিলের মধ্যে এই বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION