শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

তামিল ভাষার সিনেমায় জুটি বাঁধছেন পবন-রাকুল

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। মাঝে তামিল ভাষার সিনেমার কাজ কমিয়ে বলিউডের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। যদিও আবারো কয়েকটি তামিল ভাষার সিনেমার কাজ হাতে নিয়েছেন রাকুল। এবার শোনা যাচ্ছে, জনপ্রিয় অভিনেতা পবন কল্যানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত এ প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ভাইরুপাকসা’ নামে তামিল ভাষার একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক কৃষ। এতে অভিনয় করবেন পবন কল্যাণ। সম্প্রতি পরিচালক কৃষ ও অভিনেত্রী রাকুল প্রীত সিং একটি পার্টিতে সাক্ষাৎ করেছেন। এ নির্মাতা তার নতুন এই প্রজেক্টের বিষয়ে রাকুলের সঙ্গে শেয়ার করেন। নির্মাতা চাচ্ছেন এতে পবন কল্যাণের বিপরীতে অভিনয় করুক রাকুল।

অন্যদিকে আরেকটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, একটি ওয়েব সিরিজে কাজের বিষয়ে রাকুলের সঙ্গে কথা বলেছেন পরিচালক কৃষ। এটি প্রযোজনা করবে প্রযোজনা প্রতিষ্ঠান আহা। তবে এখনো কোনো বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতা কিংবা অভিনেত্রী রাকুল।

২০১৭ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ও শোনা যায়, জুটি বেঁধে অভিনয় করবেন রাকুল-পবন কল্যাণ। আর এটি পরিচালনা করবেন সন্তোষ। কিন্তু সর্বশেষ তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ ছিল।

রাকুল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শিমলা মির্চি’। গত ৩ জানুয়ারি মুক্তি পায় এটি। এখন হিন্দি ভাষার ‘অ্যাটাক’, ‘চালে চলো’, তামিল ভাষার ‘আয়ালান’, ‘ইন্ডিয়ানা ২’ সিনেমার কাজ এই অভিনেত্রীর হাতে রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION